জামার্নির জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ শিবিরে দারুণ সুসংবাদ পেয়েছে। ব্রেন বা মেরুদণ্ডের পর্দার প্রদাহজনিত অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে বায়ার্নের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি ক্লাবের অনুশীলন মাঠে ফিরেছেন।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ক্লাবে যোগ দেন এই বেলজিয়ান কোচ।
ক্রীড়া সংবাদমাধ্যম ট্রিবুনাডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী এই ক্লাবে পৌঁছে তার নিজের অফিস কম্পিউটারে কাজ শুরু করেন। সেখানে তার সহকারী ফ্লোরিবের্ট এনগালুলা তাকে স্বাগত জানান।
অফিসে কাজের পাশাপাশি কোম্পানি ক্লাবের ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের (যার মধ্যে লুইস দিয়াজও রয়েছেন) পুনর্বাসন প্রক্রিয়া ও অনুশীলন নিজ চোখে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
সম্প্রতি কোম্পানি হঠাৎ শারীরিকভাবে ভেঙে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসার পর তিনি বাড়ি ফেরার অনুমতি পান। তিনি যখন অসুস্থ ছিলেন, তখন তার সহকারীরা (বিশেষ করে অ্যারন ডাঙ্কস) দলের দায়িত্ব সামলেছেন।
ক্লাবের কিংবদন্তি উলি হোনেস জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতি শেষ হলেই কোম্পানি আবার কোচের আসনে বসবেন।সব ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর এফসি কোলোনের বিপক্ষে ম্যাচ দিয়েই তিনি আবার মাঠের লাইনে দাঁড়িয়ে দলকে নির্দেশনা দেবেন।











































