হামজার কথা বলতে গিয়ে থমকে গেলেন বাবা মোর্শেদ দেওয়ান

হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী।

ছেলের আগমন নিয়ে গত কিছু দিন খুব ব্যস্ত সময় পার করতে হয়েছে বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীকে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই আজ সকাল ১০ টা ৩০ মিনিটের পরপরই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। সেখানে গণমাধ্যমের সঙ্গে হামজাকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্লুত মোর্শেদ দেওয়ান। ছেলের আসা নিয়ে কতটা গর্বিত সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না ঠিকঠাক।

প্রশ্ন শুনেই কেমন জানি থমকে গেলেন। এরপর আবেগ জড়ানো কণ্ঠে বললেন, ‘আজ আমার জন্য অত্যন্ত গর্বের দিন। খুব ভালো লাগা কাজ করছে।’

লারার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন টেন্ডুলকারের ভারত

লারার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন টেন্ডুলকারের ভারত

এর আগেও হামজা বাংলাদেশে এসেছেন।

ইংল্যান্ড থেকে বাবার হাত ধরেই ঘুরতে আসতেন তিনি। এবারও নিজের ইচ্ছায় শেকড়ের টানে আসছেন হামজা। চাইলেই সরাসরি ঢাকায় গিয়ে ক্যাম্পে যোগ দিতে পারতেন। কিন্তু শেকড়ের টান কি আর ভুলা যায়? সেই টানেই সে হবিগঞ্জে যাচ্ছে বললেন বাবা মোর্শেদ দেওয়ান, ‘ওকে তো আমি ছোটবেলা থেকেই সঙ্গে করে নিয়ে আসতাম।

এবার হামজাই চেয়েছিল এখানে একদিন থাকতে। পরে তাবিথ সাহেবও (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল) বলেছেন, ঠিক আছে। শেকড়ের টানেই সে গ্রামের বাড়িতে যাচ্ছে।’

হামজার আগমনে হবিগঞ্জে এখন সাজ সাজ রব। নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে হামজার পরিবার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও স্থানীয়রা।

গ্রামের বাড়িতে পৌছানোর পর বাড়ির পাশেই আধা ঘন্টার জন্য সবার সঙ্গে দেখা করবেন হামজা।

LEAVE A REPLY