ভারতে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকায় টহল দিতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তার (এসপিও) মরদেহ উদ্ধার করা হয়েছে। ধেরনা চৌকি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এনডিটিভি জানায়, নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর কয়েক ঘণ্টা ধরে তাদের খোঁজে অভিযান চালানো হয়। পরে তাদের মরদেহ পাওয়া যায়। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন রাশপাল কুমার (৪০) ও বাবি চাঁদ (৫৪)। তাদের একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে।

স্কট কলমের ঐতিহাসিক জয়, ১৫২ বছর পর মিসিসিপি পেল কৃষ্ণাঙ্গ সিনেটর

ধারণা করা হচ্ছে, আগে থেকেই ওত পেতে থাকা জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ওই দুই কর্মকর্তা ধেরনা চৌকির দিকে যাচ্ছিলেন। সেখানে দায়িত্ব পালন করা দুই সহকর্মীর জায়গায় তাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল।

তাদের সঙ্গে থাকা দুটি আগ্নেয়াস্ত্র—একটি ইনসাস ও একটি .৩০৩ রাইফেল—খুঁজে পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, হত্যার পর জঙ্গিরা অস্ত্র দুটি নিয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই কর্মকর্তা সেনাবাহিনীর সঙ্গে টহলে ছিলেন। ধেরনা চৌকির দিকে যাওয়ার সময় তারা নিখোঁজ হন।

সূত্র জানায়, দিনের বেলায় ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল। প্রথমে দুই কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন দুটি বন্ধ হয়ে যায়।

এতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। দুই কর্মকর্তা ফিরে না আসায় তাদের খোঁজে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। পরে আজ সকালে ধেরনা টপ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান জোরদার করেছে।

কিশতওয়ারের দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলে থাকা জঙ্গিদের ধরতে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে বেশ কয়েকজন সক্রিয় জঙ্গি নিহত হয়েছেন। এতে জেলাটিতে জঙ্গিদের তৎপরতা অনেকটাই কমে এসেছে। এর কয়েক সপ্তাহ আগেও কিশতওয়ারে আরেক বিশেষ পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। গত ১৬ অক্টোবর ওয়ানিপোরা ত্রিগামে নিজের বাড়ির কাছে ৫৫ বছর বয়সী বশির আহমেদের মরদেহ পাওয়া যায়।

বশির আহমেদ পেডিল পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এ সময় তার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের জন্য দেওয়া একটি স্বয়ংক্রিয় রাইফেল (এসএলআর) ও ম্যাগাজিন ছিল। পরে পুলিশের তদন্তে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার স্বজনেরাই তাকে হত্যা করেছেন।

LEAVE A REPLY