লেভানদোস্কিকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

চোট পেয়ে হতাশ লেভানদোস্কি। ছবি : সংগৃহীত

সেল্টা ভিগোর বিপক্ষে গতকাল হারতে হারতেও শেষ মুহূর্তে জিতে গেছে বার্সেলোনা। তবে ঘরের মাঠ এস্তাদিও ওলিম্পিক লুইস কম্পানিসে ৪-৩ ব্যবধানের রুদ্ধশ্বাস জয় পেলেও ঠিকই ধাক্কা খেয়েছে লা লিগার টপাররা।

দুর্দান্ত ছন্দে থাকা রবার্ট লেভানদোস্কিকে যে পাচ্ছে না বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটের কারণে স্ট্রাইকারকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে।

এমনটা সত্যি হলে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাকে পাবে না বার্সা। বিশেষ করে কোপা দেল রের ফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।

ফিরতি লেগ হবে ৭ মে ইন্টারের মাঠে। এ ম্যাচের পরেই আবার লিগের বাকি এল ক্ল্যাসিকোও আছে ১১ এপ্রিল। এ ছাড়া মৌসুম শেষের দিকে হওয়ায় সব ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। 

ম্যাচের ৭৭ মিনিটে চোট পান লেভা।

বাঁ পায়ে চোট পেয়ে উরুতে চেপে ধরে বসে পড়ার সময়ই যেন বোঝা গিয়েছিল কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে হচ্ছে পোলিশ স্ট্রাইকারকে। কেননা তার চোখে-মুখে হতাশার ছাপ ভেসে উঠেছিল। এ মৌসুমে সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৪০ গোল করেছেন তিনি। সঙ্গে ৩ গোলে সহায়তা করেছেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার।

আইপিএল অভিষেকে জাত চেনাল ১৪ বছরের বৈভব

তবে কাতালান কোচ এখনই আশাহত হতে চাচ্ছেন না। শিষ্যর চোট নিয়ে ম্যাচের পর হান্সি ফ্লিক বলেছেন, ‘ আগামীকাল লেভার এমআরআই করার পরেই বোঝা যাবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

LEAVE A REPLY