কেইনের কীর্তির রাতে জয় ইংল্যান্ডের

গোলের পর কেইনের উদযাপন। ছবি : রয়টার্স

রেকর্ডটা অনেক আগেই নিজের করে নিয়েছেন হ্যারি কেইন। এখন ইংল্যান্ডের হয়ে রেকর্ড গোল বাড়িয়ে নেওয়ার পালা।কাজটা সুনিপুণভাবে করছেনও তিনি। একের পর এক গোল করে।

বলা ভালো ছুটছেন কেইন। নেশনস লিগে অবিশ্বাস্য ছন্দে তিনি।টানা ৪ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। প্রথম দুই ম্যাচে একটি করে গোল করা কেইন সর্বশেষ দুই ম্যাচে জোড়া করেছেন।

সর্বশেষ জোড়া গোল এসেছে গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। কেইনের দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠ ওয়েম্বলিতে প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে ‘থ্রি লায়নরা’।অপর গোলটি হয়েছে আত্মঘাতী।

আন্তর্জাতিক ফুটবলে সবমিলিয়ে ৯১ গোল কেইনের। তার চেয়ে বেশি গোল আছে ৭ জনের। তারা হচ্ছেন—ক্রিস্তিয়ানো রোনালদো (১৪৬), লিওনেল মেসি (১২৬), আলি দাইয়ি (১০৮), সুনীল ছেত্রী (৯৫), রোমেলু লুকাকু (৯৪) ও রবার্ট লেভানডফস্কি (৯২)।

এর আগে মাঠে নামার সময় একটা কীর্তি গড়েছেন কেইন।ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি। কালকের ম্যাচটি তার ক্যারিয়ারের ১২৫তম। এতদিন সমান ১২৫ ম্যাচ খেলে একাই রেকর্ডের মালিক ছিলেন সাবেক গোলরক্ষক পিটার শিলটন।

LEAVE A REPLY