প্রশ্ন করতেই সাংবাদিকের মাইক্রোফোন সরিয়ে দিলেন জয়া বচ্চন!

সংগৃহীত ছবি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের আয়োজিত মিছিলে অংশ নিয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ ও প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল এগিয়ে যাওয়ার সময় পার্লামেন্ট স্ট্রিটের কাছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

‘ওয়ানইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভে ব্যবহৃত একটি প্ল্যাকার্ড নিয়ে জয়া বচ্চনকে প্রশ্ন করার চেষ্টা করেন এক সাংবাদিক। কিন্তু প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে ওই সাংবাদিকের মাইক্রোফোন একপাশে সরিয়ে দেন অভিনেত্রী। এ সময় তাকে একটি অঙ্গভঙ্গি করতেও দেখা যায়।

ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর ভিডিওটি ছড়িয়ে পড়ে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।মুহূর্তেই তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সমাজমাধ্যমের একাংশ জয়া বচ্চনের আচরণের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ পুরো ঘটনাটিকে বিক্ষোভের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অংশ হিসেবে দেখছেন।

জানা গেছে, বিরোধী দলগুলোর এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানানো।মিছিলটি নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে গেলে নিরাপত্তারক্ষীরা সাংসদদের পথ আটকে দেন। উত্তপ্ত সেই পরিস্থিতির মধ্যেই সাংবাদিকের সঙ্গে জয়া বচ্চনের এই ঘটনা ঘটে।

LEAVE A REPLY