আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন মেসি!

সংগৃহীত ছবি

ফুটবল মাঠের সব রূপকথার চিত্রনাট্য লেখা শেষ করে সদ্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে মাঠের সবুজ গালিচা ছাড়তে না ছাড়তেই মহাতারকাকে ঘিরে শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক গুঞ্জন।ফুটবলের রাজত্ব শেষে এবার কি তবে দেশের রাজত্বে মন দেবেন ‘এলএমটেন’?

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে। এক ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তা চমকপ্রদ তথ্য দিয়ে দাবি করেছেন, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হতে পারেন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ফুটবলার।

কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির (স্নিকো) দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এই আলোড়ন সৃষ্টিকারী দাবিটি করেন। 

জিয়াং জানান, মেসি অদূর ভবিষ্যতেই পেশাদার রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেবেন এবং শেষ পর্যন্ত লাতিন আমেরিকার দেশটি শাসন করার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হবেন।

প্রফেসর জিয়াংয়ের দাবি, তিনি সচরাচর ‘গেম থিওরি’ ও বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে বিশ্ব ভূ-রাজনীতির বিভিন্ন জটিল ঘটনা বিশ্লেষণ করেন। এর আগেও তার বেশ কিছু রাজনৈতিক পূর্বাভাস সত্যি প্রমাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। যদিও এই প্রফেসরের পেশাগত পরিচয় কিংবা তার পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি স্বাধীনভাবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

আর্জেন্টিনার রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করতে গিয়ে জিয়াং আরো একধাপ এগিয়ে দাবি করেন, মেসি যদি কোনো দিন দেশটির প্রেসিডেন্ট হন, তবে তিনি প্রায় দুই দশক ধরে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেন নিজেকে।তবে তার এই দীর্ঘ শাসনকালে আর্জেন্টিনার জাতীয় স্বার্থের জন্য বেশ কিছু ক্ষতিকর ও বিতর্কিত সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলেও মনে করেন তিনি।

বিজ্ঞানী জিয়াংয়ের মতে, মেসি রাষ্ট্রপতি হলেও ক্ষমতার প্রকৃত কলকাঠি এবং পর্দার আড়ালের মূল প্রভাব বজায় রাখবেন আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও চরম ডানপন্থী নেতা হাভিয়ের মিলেই।

LEAVE A REPLY