সাড়ে ৫ হাজার কোটির মালিক এই নায়িকার স্বামী, কে তিনি?

সংগৃহীত ছবি

তারকাদের বিলাসবহুল জীবন, তাদের লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছু নিয়ে কৌতূহল বিরাজ করে সাধারণ মানুষদের মধ্যে। জানেন কি, এক খ্যাতনামা অভিনেত্রীর স্বামীর রয়েছে ৪ হাজার কোটিরও টাকার কম্পানি।

বলিউডের নামী অভিনেত্রী জুহি চাওলার স্বামী এবং কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জয় মেহতা। যিনি সব সময়ই নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন।

কিন্তু তার বিলাসবহুল জীবনযাত্রা কোনো সুপারস্টারের চেয়ে কম নয়। ৪১৭১ কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় সাড়ে ৫ হাজার কোটি টাকারও বেশি একটি বহুজাতিক কম্পানির সিইও হলেন জয় মেহতা।

দ্য মেহতা গ্রুপের চেয়ারম্যান হলেন জয় মেহতা। এই কোম্পানির ভারত এবং বিদেশে একাধিক শাখা রয়েছে।

জয় মেহতার কোম্পানি সিমেন্ট, বিল্ডিং মেটিরিয়াল, টেক্সটাইল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, বিভিন্নক্ষেত্রে কাজ করে। তার কোম্পানির মোট সম্পদের পরিমাণ ৫০০০ মিলিয়ন ডলারেরও বেশি। মুম্বাই ছাড়াও, জয় মেহতার কোম্পানির অফিস রয়েছে আফ্রিকা, কানাডা এবং আমেরিকায়, যেখানে ১৫০০০ এরও বেশি লোক কাজ করে।

Who is Jay Mehta, the billionaire businessman, and Juhi Chawla's husband?  He is the Chairman of a Rs 4,171 crore company and co-owner of an IPL team  | Lifestyle News | Zee News

জয় মেহতা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এরপর আইএমডি সুইজারল্যান্ড থেকে এমবিএ পাশ করেন। এবং যোগ দেন পারিবারিক ব্যবসায়। ঠাকুরদা কালিদাস মেহতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে এই ব্যবসাটি পেয়েছিলেন জয় মেহতা, যা বিংশ শতাব্দীতে শুরু হয়েছিল।

শাহরুখ খানের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিম কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক হলেন জয় ও জুহি। সম্প্রতি প্রকাশ হওয়া একটি হিসেব অনুসারে, জুহি চাওলার নাম সবচেয়ে ধনী অভিনেত্রীদের তালিকায় রয়েছে।তার মোট সম্পদের পরিমাণ ৪৬০০ কোটি রুপি।

প্রসঙ্গত, জুহি চাওলার আগে বিয়ে হয়েছিল সুজাতা বিড়লার সঙ্গে, যিনি ১৯৯০ সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। এরপর রাকেশ রোশনের একটি ছবির সেটে জুহি চাওলা ও জয় মেহতার প্রথম দেখা হয়। দুজনে খুব ভলো বন্ধু হয়ে ওঠে। জয় ভালোবেসে ফেলেন জুহিকে। গোপনে প্রতিদিন গোলাপ পাঠাতেন। তবে প্রথম দিকে নিজেদের সম্পর্কের কথা লুকিয়ে রেখেছিলেন জয় ও জুহি। 

ক্যারিয়ারের শীর্ষে থাকার কারণে জুহি সেই সময় তাদের সম্পর্কের কথা গোপন রাখেন। ১৯৯৫ সালের ডিসেম্বরে দুজনে গোপনে বিয়ে করেন। ২০০১ সালে তাদের সংসারে আসে কন্যা সন্তান জাহ্নবী। এরপর ২০০৩ সালে জন্ম হয় ছেলে অর্জুনের।

LEAVE A REPLY