বাংলাদেশ নিয়ে পোস্ট করে ‘ডিলিট’ করলেন অঙ্কুশ! কী লিখেছিলেন?

অঙ্কুশ হাজরা

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত গোটা এশিয়া মহাদেশ। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে। যে উত্তাপ দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও। ভারত-পাকিস্তান দুই দেশের তারকারাও নিজ নিজ দেশের হয়ে কথা বলেছেন।

ওপার বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। শুধু কলকাতাতেই নয়, বাংলাদেশেও প্রচুর অনুরাগী রয়েছে অঙ্কুশের। চিত্রনায়িকা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো তারকাদের বিপরীতে একাধিক সিনেমায় কাজ করে পেয়েছেন জনপ্রিয়তা। বলা যায়, বাংলাদেশে বেশ আপ্যায়ন পেয়েছেন অঙ্কুশ।

তাই বাংলাদেশের প্রতি অঙ্কুশের ভালো লাগাটাও অনেক। এই মুহূর্তে ভারত-পাকিস্তান প্রসঙ্গে সেই কথাই যেন অনুরাগীদের আরো একবার মনে করিয়ে দিলেন নায়ক।

শালীন পোশাক পরলেও অনেক মন্তব্য শুনতে হয় : তিশা

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন অঙ্কুশ। ছবিটির ক্যাপশনে লেখেন, ‘হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি ।

শেষবার বাংলাদেশে গিয়েছিলাম শুটিং করতে। অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবচেয়ে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হলো বাংলাদেশ।’

0
অঙ্কুশ হাজরার সেই পোস্ট

অঙ্কুশের এই পোস্ট দেখে বাংলাদেশি ভক্তরা আপ্লুত হলেও তুলকালাম শুরু হয় কিছু ভারতীয় নেটিজেনদের। অনেকেই মন্তব্য করে সমালোচনা করতে থাকেন অঙ্কুশের। যার ফলে সেই পোস্টটি আর অভিনেতার টাইমলাইনে দেখা যায়নি। তবে গুগল সার্চের কেচ রেকর্ডে সেই পোস্টের আলামত পাওয়া যায়। শেষ পর্যন্ত ৪৫ হাজার প্রতিক্রিয়া ছিল অঙ্কুশের সেই পোস্টে। কী কারণে ডিলিট করলেন, তা নিয়ে কিছু জানাননি অঙ্কুশ।

LEAVE A REPLY