সংগৃহীত ছবি
উৎসব ঘিরে বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি নানা আয়োজন থাকে ইউটিউব চ্যানেলগুলোতেও। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহার জন্য ‘জামাই বেশি বুঝে’ ও ‘চিড়িয়াঘর’ নামে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে ইতিমধ্যে।
কমেডি গল্পে ‘জামাই বেশি বুঝে’ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি পরিচালনা করেছেন সোহেল হাসান।
অন্যদিকে, পারিবারিক গল্পে সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত ‘চিড়িয়াঘর’-এ অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। নাটক দুটি নির্মাণ করেছে ব্লুবেল ফিল্মস।
ব্লুবেল ফিল্মস জানায়, আমাদের প্রোডাকশন হাউজটির সদ্যই যাত্রা শুরু হয়েছে। এরমধ্যে পাঁচটি নাটক প্রচার হয়েছে।
এবার ঈদেও থাকছে নাটক। প্রতিটা গল্পে দর্শক ভিন্ন কিছু পাবে। চেষ্টা থাকবে দর্শকদের ভালো ভালো নাটক উপহার দেওয়ার।
জানা গেছে, নাটকগুলো ঈদুল আজহায় ব্লুবেল ফিল্মসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।











































