ঈদ ও ঈদের পরে রাশেদ সীমান্তের ১৬ নাটক

রাশেদ সীমান্ত

রাশেদ সীমান্ত, অভিনেতা। কর্মরত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের মার্কেটিং ইনচার্জ হিসেবে। নাটকে নাম লিখিয়ে হুট করেই বদলে যায় তাঁর গতিপথ। এখন তিনি শুধু নিয়মিত নন, একজন জনপ্রিয় অভিনেতা।

অভিনেতা হিসেবেও তিনি জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়।  ‘মধ্যরাতের সেবা’ নাটকের মাধ্যমে সবার কাছে ব্যাপক পরিচিতি পান রাশেদ। এরপর আর পেচ্ছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় নাটকে কাজ করে যাচ্ছেন।

এবারের ঈদে রাশেদ সীমান্ত অভিনীত একাধিক নাটক মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে ঈদে মুক্তি পাবে ৬-৭ টি। বাকিগুলো মুক্তি পাবে, ঈদের পরে। রাশেদ সীমান্তের প্রচারের  থাকা নাটকগুলো হলো, ১.যাত্রা বিরতি,  ২. কাম ফ্রম আফ্রিকা,   ৩. ফুল ফ্যামিলি গরু চোর  ৪. বউ শাশুড়ি,   ৫. বউয়ের বদনাম,   ৬. লিয়াকতের লটারি,  ৭. বউ নিখোঁজ,  ৮. কেনা জামাই,   ৯. দ্বিতীয় সংসার,   ১০. ১০ মায়ের ১ পুত,   ১১. টাকার গরম,  ১২. মিশন নোয়াখালী, ১৩. আলাল দুলাল মালয়েশিয়ায়,  ১৪. স্বপ্নযাত্রা,  ১৫. অবদান ও ১৬ লন্ডন এবং বাংলাদেশে চিত্রায়িত ঈদের সাত পর্বের বিশেষ ধারাবাহিক  জার্নি টু লন্ডন।

ঈদ উপলক্ষে নাটকগুলো দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ও ইউটিউবে প্রচার হবে। 

অহনা রহমান, সায়লা খানম নাদিয়া, সিনথিয়া ইয়াসমিন, মুনমুন আহমেদ, মিহি আহসান, জারা নূর, মাইমুনা মম সহ অনেকে।  রাশেদ সীমান্ত বলেন, এবারের ঈদে বেশকিছু কাজ করা হলো। বলা যায় এই ঈদটা আমার জন্য খুবই স্পেশাল। আমি যেসব নাটকে অভিনয় করেছি, প্রত্যেকটি নাটকের গল্প চমৎকার।দর্শককে আনন্দ দেবে বলে আমি মনে করি।

নাটকে আসা প্রসঙ্গে রাশেদ বলেন,  টেলিভিশনে আমি অনুষ্ঠানের প্রিভিউ কমিটির সদস্যও ছিলাম। আমার পর্যবেক্ষণ খেয়াল করতেন আমাদের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন স্যার। তিনি আমাকে অভিনয়ে উৎসাহ দিয়েছেন। স্যারের উৎসাহে অভিনয়টাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম। ২০১৮ সালে বৈশাখী টিভির ‘যেই লাউ সেই কদু’ নাটকে প্রথম অভিনয় করা। ওই নাটকের আমাদের প্রতিষ্ঠানের অনেকেই অভিনয় করেছেন। সবাই মিলে মজা করে কাজটি করেছি। দর্শকমহলেও এটি দারুণ প্রশংসিত হয়। সেই থেকে শুরু। 

LEAVE A REPLY