টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ২ জনের অভিষেক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর ৩টায় খেলা শুরু হবে। 

এই ম্যাচ দিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের যাত্রা শুরু হচ্ছে।

এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হবে উইকেটকিপার–ব্যাটসম্যান পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের। আর শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ
নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্ডো।

LEAVE A REPLY