৪ মাসের জন্য মাঠের বাইরে ইংল্যান্ড পেসার

দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে উড। ছবি : ক্রিকইনফো

সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিটা হতাশার কেটেছে ইংল্যান্ডের। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে কোনো পয়েন্ট পায়নি তারা। এমন হতাশার টুর্নামেন্টে বড় দুঃসংবাদ পান মার্ক উড। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

সেই চোটই এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে বাধ্য করছে উডকে। হাঁটুর অস্ত্রোপচার করায় পুনর্বাসন শেষে মাঠে ফিরতে তার ৪ মাস লাগবে। এতে গ্রীষ্মে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শক হয়ে থাকতে হচ্ছে এই পেসারকে। গতকাল সকালে লন্ডনে ৩৫ বছর বয়সী পেসারের অস্ত্রোপচার করানো হয়।

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যথা পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে বোলিং কোটা শেষ করতে পারেননি উড। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠেও নামতে পারেননি তিনি। চোট নিয়ে ইংল্যান্ডের পেসার বলেছেন, ‘গত বছরের শুরু থেকে ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণে প্রতিনিধিত্ব করার পর এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তবে আত্মবিশ্বাস পাচ্ছি যে, আরো শক্তিশালি হয়ে ফিরব।

কারণ, হাঁটু নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

সার্জনসহ সকলকে ধন্যবাদ জানিয়ে মাঠে ফিরতে উন্মুখ জানিয়ে উড বলেছেন, ‘সমর্থন দেওয়ার জন্য সার্জন, ডাক্তার, স্টাফ, সতীর্থ ও কোচদের ধন্যবাদ। আর অবশ্যই আমার ভক্তদেরকেও। ফিরতে মুখিয়ে আছি এবং ২০২৫ সালে দলের হয়ে অবদান রাখতে চাই।’

LEAVE A REPLY