ক্যারিয়ারের ‘অন্যতম সেরা গোলটি’ করলেন ভিনিসিয়ুস

লেভান্তের বিপক্ষে লা লিগায় ৪-১ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র, যা নিজের করা সেরা গোলগুলোর মধ্যে অন্যতম বলে মন্তব্য করেছেন তিনি।

২৮ মিনিটে ডানদিকে কাটিং ইন করে ভিনিসিয়াস তার ডান পায়ের বাহির দিয়ে শটে বলে জালেপাঠান এবং রিয়ালকে এগিয়ে দেন। বিরতির আগে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর গোলেও অ্যাসিস্ট করেন তিনি।

এরপর কিলিয়ান এমবাপ্পে দু’টি গোল করে মাদ্রিদের লা লিগায় ছয় ম্যাচে ছয় জয় নিশ্চিত করেন।

ম্যাচের পরে রিয়াল মাদ্রিদ টিভিকে ভিনিসিয়ুস বলেন, ‘লুকা মডরিচ আমাকে (এ ধরনের শট) শিখিয়েছেন। আমি তাকে মিস করি। তবে আমি ম্যাচ এবং জয় নিয়ে খুবই খুশি… আশা করি এমন গোল আরো অনেক করতে পারব।

এটি আমার সেরা গোলগুলোর মধ্যে একটি।’

কোচ জাবি আলনসো বলেন, ‘আজকের ম্যাচ আমাদের জন্য খুব পূর্ণাঙ্গ ছিল। ভিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এখনো উন্নতির পর্যায়ে আছি, আরো অনেক কিছু করা বাকি।

LEAVE A REPLY