‘দিন দিন আরো বেশি পাগল হয়ে উঠছেন’ বলে নেহাকে কটাক্ষ

সংগৃহীত ছবি

গান দিয়ে অনুরাগীদের মনে জায়গা করে নিলেও প্রায়শই তার ড্রেসিং সেন্সের জন্য কটাক্ষের শিকার হন নেহা কক্কর। এবার অন্তর্জালে তার একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গায়িকার ড্রেসিং সেন্স দেখে অবাক নেটিজেনরা।

সম্প্রতি বিমানবন্দরে দেখা গেছে নেহাকে। এ সময় তার লুক ছিল দেখার মতো।

নেহাকে দেখে পাপারাৎসিরা তাকে ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। 

এদিন তিনি ধূসর রঙের ঢিলেঢালা প্যান্ট এবং ম্যাচিং টপ পরেছিলেন। তবে নেহার এই পোশাকের ওপরে একটি কালো ব্রা পরেছিলেন। তার এমন লুক দেখে হতবাক নেটিজেনরা।

মুহূর্তেই ভিডিওটি সোশ্যালে ভাইরাল। নেটিজেনরা এতে মন্তব্য করছেন এবং তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগই তাকে ট্রল করছেন এবং তীব্র তিরস্কার করছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘তিনি দিন দিন আরো বেশি পাগল হয়ে উঠছেন।

অন্য একজন লিখেছেন, ‘এটা কী নতুন ফ্যাশন যে ওপরে ব্রা পরা হচ্ছে?’ আরেকজন লিখেছেন, ‘ম্যাডাম, আপনি কি ভুলবশত ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছেন?’

LEAVE A REPLY