র‍্যাংকিংয়ে তাইজুলের বড় লাফ, এগিয়েছেন মুশফিক-লিটন

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে দুর্দান্ত বোলিংয়ে দারুণ সব রেকর্ড গড়া তাইজুল ইসলামের টেস্ট র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে। এ ছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলা মুশফিকুর রহিম সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন। একই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাসেরও অগ্রগতি হয়েছে ব্যাটারদের তালিকায়। 

পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার ঘোষণা করে আইসিসি।

ঢাকা টেস্টে সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারিতে পরিণত হয়েছেন তাইজুল। টেস্ট বোলারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনার এখন বাংলাদেশের বোলারদের মধ্যে এখন সবার ওপরে।

এদিকে টেস্ট ব্যাটারদের মধ্যে ৭ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসে বাংলাদেশের সবার ওপরে আছেন মুশফিক।

৮ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে লিটন। তার সমান ৮ ধাপ উন্নতিতে এখন ৪৬ নম্বরে আছেন মমিনুল ইসলাম। 

LEAVE A REPLY