‘ক্রিকেটের চেয়ে বড় ভালোবাসা আমার জীবনে নেই’—বাগদান ভেঙে যাওয়ার পর মান্ধানা

ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। সংগৃহীত ছবি

ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা জানিয়েছেন, ক্রিকেটই তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। পালাশ মুচ্ছলের সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার পর প্রথমবার জনসমক্ষে এসে তিনি নিজের আবেগ, ক্যারিয়ারযাত্রা ও বিশ্বকাপজয়ের অনুভূতি খোলামেলা তুলে ধরেন।

বুধবার নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ধানা বলেন, ‘আমি ক্রিকেটের চেয়ে বেশি কিছু ভালোবাসি না। ভারতীয় জার্সি পরা, এটাই আমার সবচেয়ে বড় প্রেরণা।

যত সমস্যাই আসুক, এই এক ভাবনাই আমাকে সঠিক পথে রাখে।’

২০১৩ সালে ১৭ বছর বয়সে জাতীয় দলে অভিষেকের পর থেকে কঠিন সময়, ব্যর্থতা আর চোট, সবকিছুই পেরিয়ে তিনি ২০২৫ সালের বিশ্বকাপ জয়ের মুহূর্তকে নিজের জীবনের ‘সবচেয়ে বিশেষ অধ্যায়’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। বহুবার ভাগ্য আমাদের পক্ষে ছিল না।

কিন্তু ফাইনাল জয়ের মুহূর্ত পর্দায় যখন দেখলাম, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।’

ব্যাটিং সম্পর্কে নিজের শৈশব স্মৃতিও শোনান ভারতের ভাইস-ক্যাপ্টেন। ‘ছোটবেলা থেকেই ব্যাট হাতে থাকলে আমি অন্য মানুষ হয়ে যেতাম। সবাই বুঝত না, কিন্তু আমি জানতাম, একদিন বিশ্বজয় করতেই হবে।

LEAVE A REPLY