রমজানের জন্য আপনার শরীরকে যেভাবে প্রস্তুত করবেন

সংগৃহীত ছবি

রমজান আসতে আর বেশি দেরি নেই। দীর্ঘ সময় না খেয়ে থাকার অভ্যাসের সঙ্গে শরীরকে মানিয়ে নিতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় ছোট ছোট কিছু পরিবর্তন আনলে রমজানের প্রথম দিকের ক্লান্তি বা মাথাব্যথা সহজেই এড়ানো সম্ভব। চলুন, জেনে নিই শারীরিক প্রস্তুতির কিছু সহজ উপায়।

ক্যাফেইন ও চিনি কমানো: চা, কফি বা অতিরিক্ত মিষ্টি পানীয় পানের অভ্যাস ধীরে ধীরে কমিয়ে আনুন। এতে রোজার শুরুতে ক্যাফেইনের অভাবে মাথাব্যথা হওয়ার ঝুঁকি কমবে।

খাবারের সময় পরিবর্তন: হঠাৎ করে রোজা শুরু না করে এখন থেকেই খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে দিন। বিশেষ করে দুপুর ও সকালের নাশতার সময়গুলোতে পরিবর্তন আনলে শরীর দ্রুত মানিয়ে নিতে পারবে।

পুষ্টিকর খাবার নির্বাচন: খাদ্যতালিকায় প্রোটিন, শাকসবজি, ফল এবং আঁশযুক্ত খাবার বাড়ান। এগুলো হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

পর্যাপ্ত পানি পান: শরীরকে আর্দ্র রাখতে এখন থেকেই প্রচুর পানি পান করুন। পানিশূন্যতা রোজার সময়ের সবচেয়ে বড় সমস্যা, তাই আগে থেকেই শরীরকে তৈরি রাখা ভালো।

ঘুমের অভ্যাস: সাহরির জন্য যেহেতু শেষ রাতে উঠতে হবে, তাই এখন থেকেই রাতে তাড়াতাড়ি ঘুমানোর এবং ভোরে ওঠার অভ্যাস করুন।

বিশেষ সতর্কতা যাদের জন্য:
১। বয়স্ক ও শিশু: বয়স্কদের ক্ষেত্রে পানিশূন্যতা বা রক্তচাপের দিকে নজর রাখা জরুরি। যারা প্রথমবার রোজা রাখবে, সেসব শিশুদেরও মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা প্রয়োজন।

২।

দীর্ঘমেয়াদি রোগী: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের উচিত রোজা শুরুর আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ডোজ এবং খাবার পরিকল্পনা ঠিক করে নেওয়া।

৩। হালকা ব্যায়াম:
শরীরকে সচল রাখতে প্রতিদিন অন্তত কিছু সময় হাঁটা বা হালকা স্ট্রেচিং করার চেষ্টা করুন। এটি আপনার রক্তসঞ্চালন ঠিক রাখবে এবং রোজার দিনগুলোতে শক্তি জোগাবে।

সূত্র : গালফ নিউজ

LEAVE A REPLY