নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদী পানি বিপৎসীমার ওপরে
উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্তীকরণ কেন্দ্র। গতকাল শনিবার (৯ মে) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায় বন্যা পূর্বাভাস ও সতর্তীকরণ কেন্দ্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৫টি নদীর ৬টি পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ জেলার নলজুর নদীর জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদীর জারিয়াজঞ্জাইল পয়েন্ট, সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট, মগরা নদী নেত্রকোনা ও আটপাড়া পয়েন্ট, হবিগঞ্জ জেলার সুতাং নদীর সুতাং-রেলওয়ে ব্রিজ পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে কমছে।








































