রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে নতুন এক রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। কিউইদের বিপক্ষে ওডিআইতে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার নতুন এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই রেকর্ড গড়েন তিনি। ম্যাচটিতে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংকে পেছনে ফেলেন কোহলি।

নিউজ আঠেরোর প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ১,৯৭১ রানের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের দখলে। তিনি এই রান করতে খেলেছেন ৫১ ম্যাচ।

এদিকে এই ম্যাচে নামার আগে কোহলির রানও ছিল পন্টিংয়ের সমান ১,৯৭১। ম্যাচে নিজের দ্বিতীয় বলেই বাউন্ডারি মেরে তিনি পন্টিংকে ছাড়িয়ে যান। ম্যাচে কোহলি বেশি দূর নিয়ে যেতে পারেনি। মাত্র ৭ রান করে জ্যাকব ডাফির শিকার হন।এতে ৩৮ ইনিংস ১,৯৭৮ রান করে থামে এই ব্যাটিং মাস্টারের। সেই সাথে দখল করেন শীর্ষস্থান। 

কোহলির সামনে এই রান আরো এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। কারণ সিরিজের আরো তিনটি ম্যাচসহ আগামী বছরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে হয়। তাহলে তিনি আরো বাড়িয়ে নিতে বাড়তে এই রানের রেকর্ডটি।

এর পরই আছেন ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার, যিনি ৪২ ম্যাচে  ১,৭৫০ রান করেন।

LEAVE A REPLY