বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার দেখা গেল ‘ভুল’ পরিচয়ের নিয়ম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে আলোচনায় এসেছে ভিএআরের নতুন নিয়মের প্রয়োগ। যুক্তরাষ্ট্র অধিনায়ক টিম রিমকে দেখানো হলুদ কার্ড ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয় ‘মিস্টেকেন আইডেন্টিটি’ বা ‘ভুল পরিচয়’-এর নিয়মে।

আসলে কোনো খেলোয়াড় যখন ফাউলের সঙ্গে যুক্ত না থাকেন কিন্তু শাস্তি হিসেবে কার্ড পান তখন এতে ভিএআর হস্তক্ষেপ করে। এমন পরিস্থিতিতে ভিএআর রেফারিকে জানাতে পারে যে সিদ্ধান্তে ভুল হয়েছে এবং কার্ডটি সঠিক খেলোয়াড়ের বিরুদ্ধে হওয়া উচিত।

যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের মিগেল আলমিরন পড়ে গেলে শুরুতে রেফারি মনে করেছিলেন যুক্তরাষ্ট্র অধিনায়ক টিম রিম তাকে ফাউল করেছেন। তাই তাকে হলুদ কার্ড দেখান তিনি।

তবে এর পরই ভিএআর আবার ঘটনাটি দেখতে অনুরোধ করে রেফারিকে। এরপর ভিডিও দেখে তিনি বুঝতে পারেন উল্টো ফাউল আদায়ের অভিনয় করেছিলেন আলমিরন। এরপর রিমের হলুদ কার্ড বাতিল করে আলমিরনকেই হলুদ দেখান রেফারি।

এই নিয়ম খেলোয়াড়দের জন্য বড় ধরনের সুরক্ষা।কারণ একটি ভুল হলুদ কার্ডও টুর্নামেন্টে প্রভাব ফেলতে পারে। কার্ড জমলে আসতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচে নিষেধাজ্ঞাও।

LEAVE A REPLY