ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩১

ইথিওপিয়ায় একটি বাস খাদে পড়ে যাওয়ায় অন্তত ৩১ জন নিহত এবং আরো ৩৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সম্প্রচারকারী সংস্থা আমহারা মিডিয়া করপোরেশন জানিয়েছে, উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে দুর্ঘটনাগ্রস্ত বাসটি দেসি থেকে রাজধানী আদ্দিস আবাবার দিকে যাচ্ছিল।

গাড়িটি খাড়া পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ায় চালকসহ ৩১ জন নিহত এবং ৩৩ জন গুরুতর ও সামান্য আহত হয়েছেন। এর আগে মৃতের সংখ্যা ২৮ বলে জানানো হয়েছিল।

তিনি আরো বলেন, আহতদের দেসি ও কম্বোলচা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি সংস্থাটির অনলাইনে পোস্ট করা ছবিতে একটি বিধ্বস্ত বাসও দেখা গেছে।

দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দেশটিতে দুর্বল সড়ক নিরাপত্তা ও যানবাহনের খারাপ রক্ষণাবেক্ষণ প্রায়ই দুর্ঘটনার কারণ হয়। ২০২৪ সালে দক্ষিণ সিদামা অঞ্চলে একটি ট্রাক নদীতে পড়ে গেলে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছিল।

LEAVE A REPLY