পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে আশুলিয়ার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)। তাদের মধ্যে
ওসি সাইদুল ইসলাম বলেন, চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। পরে আশুলিয়ার পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে।তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করার হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।










































