৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে

আরেকটি বিশ্বকাপ, আরেকটি ইউরোপীয় জুজু এবং শেষমেশ সেই চিরচেনা ট্র্যাজিক বিদায়। হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে মার্কিন মুলুকে পা রাখা ব্রাজিলকে এবার ফিরতে হচ্ছে শূন্য হাতেই।

নিউ জার্সির মাঠে নরওয়ের কাছে ২-১ গোলের এই হার কেবল চলতি আসর থেকেই সেলেসাওদের ছিটকে দেয়নি, ফিরিয়ে এনেছে ৩৬ বছর আগের এক দুঃসহ কালো অধ্যায়। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগেই মহানাটকীয় বিদায় ঘটল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, শেষবার ব্রাজিল কোয়ার্টারের আগে বাদ পড়েছিল ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলোতেই স্তব্ধ হয়েছিল সাম্বার দেশ।

এরপর কেটে গেছে ৩৬টি বছর, প্রতিবারই অন্তত শেষ আট নিশ্চিত করেছে হলুদ জার্সিধারীরা। এর মাঝে ১৯৯৪ ও ২০০২ সালে উঁচিয়ে ধরেছে সোনালী ট্রফিও। কিন্তু ৩৬ বছর পর এবার আর্জেন্টিনার জায়গায় ব্রাজিলকে কাঁদাল আর্লিং হালান্ডের নরওয়ে।

LEAVE A REPLY