ছবি: রয়টার্স
মার্কিন হামলায় সাতজন ইরানি সেনা নিহত হয়েছেন বলে বুধবার (১৫ জুন) জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এরই মধ্যে দুই দেশের মধ্যে সংঘাত তীব্রতর হয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সুদূর দক্ষিণ-পূর্বে অবস্থিত ইরানশাহর শহরের কাছে একটি সেনা ছাউনিতে ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হন।
অন্যদিকে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরান এক্স-কে বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে দেশের দক্ষিণে চালানো হামলায় ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’ মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে এবং দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ পুনরায় আরোপ করেছে।
উভয় পক্ষের মধ্যে ১৭ জুনের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেস্তে গেছে এবং এখন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণই মূল কেন্দ্রবিন্দু।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফক্স নিউজকে বলেছেন, তেহরান যদি কোনো চুক্তিতে না আসে, তবে তিনি আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে মার্কিন হামলা আরো বাড়াবেন।










































