ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক শক্তি প্রয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্য কয়েকটি দেশ সমঝোতার অনুরোধ জানালে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ডোনাল্ড ট্রাম্প।

সেখানে নিজের বিবৃতিতে ট্রাম্প লেখেন, প্রস্তাবিত সমঝোতার আওতায় হরমুজ প্রণালি অবিলম্বে, সম্পূর্ণ এবং সর্বাত্মকভাবে উন্মুক্ত করা হবে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি থেকে উদ্ভূত হুমকিরও অবসান ঘটানো হবে।

তিনি আরো জানান, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের স্বার্থে তিনি সম্ভাব্য হামলা বাতিল করতে সম্মত হয়েছেন।তবে এটি দ্রুত একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ওপর নির্ভরশীল

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল এই অঙ্গীকারে আমার সঙ্গে যোগ দিচ্ছে। সবাই মিলে কাজটি সম্পন্ন করুন। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!

LEAVE A REPLY