ছবি : রয়টার্স
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বোর্দো শহরের নিকটবর্তী একটি পাইন বনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার এক সপ্তাহেরও বেশি সময় পর এটি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।এটিকে ১৯৪৯ সালের পর ফ্রান্সে ঘটে যাওয়া সবচেয়ে বড় ও ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন নতুন করে আর ছড়াচ্ছে না। তবে সতর্কতা অবলম্বন করে তিনি ব্যাখ্যা করেন যে কিছু কিছু এলাকায় এখনো হালকা আগুন জ্বলছে, যা পুরোপুরি নেভানোর কাজ চলছে। দীর্ঘ সময় ধরে চলা তীব্র দাবদাহের কারণে নদী ও গাছপালা শুকিয়ে যাওয়ার ফলেই এই দাবানলের সৃষ্টি হয়।বিজ্ঞানীরা এই চরম আবহাওয়ার জন্য মানুষের কর্মকাণ্ডজনিত জলবায়ু পরিবর্তনকেই প্রধানত দায়ী করছেন।
বোর্দোর কাছে গিরোন্ড অঞ্চলের এই দাবানলে আটলান্টিক উপকূলের প্রায় ৪২০০০ হেক্টর পাইন বন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ধ্বংস হয়েছে অন্তত ২৪০টি বাড়িঘর এবং সুরক্ষার স্বার্থে ওই এলাকা থেকে প্রায় দুই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর তাদের বেশির ভাগই নিজেদের ঘরবাড়িতে ফিরে আসতে শুরু করেছেন।
ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্যব্যবস্থার স্যাটেলাইট তথ্য অনুযায়ী, ফ্রান্সে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯২০০০ হেক্টর জমি দাবানলে পুড়ে গেছে। বিগত ২০ বছরের ইতিহাসে ফ্রান্সে এটিই সর্বোচ্চ পরিমাণ জমি পুড়ে যাওয়ার রেকর্ড।











































