সংগৃহীত ছবি
ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে চূর্ণ করে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে মুগ্ধ হয়েছেন অজি তারকা ব্যাটার উসমান খাজা। অজিদের ডেরায় লাল-সবুজের প্রতিনিধিদের এমন অভাবনীয় ও দাপুটে পারফরম্যান্সকে টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্যের উদাহরণ বলে অভিহিত করেছেন তিনি।
রবিবার (১৬ আগস্ট) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শান্ত-মিরাজদের আন্তরিক অভিনন্দন জানান খাজা।
বাংলাদেশ ক্রিকেট দলকে সাধুবাদ জানিয়ে অজি তারকা লেখেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। কী অসাধারণ জয়! টেস্ট ক্রিকেট আসলে এমনই হওয়া উচিত। আর এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার শতভাগ যোগ্য একটি দেশ।তোমাদের প্রতি রইল অশেষ সম্মান।’
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই চেনা কন্ডিশনে ৯ উইকেটের এই বিশাল জয়টি বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা অর্জন।










































