তীব্র গরমে কাবু জোকোভিচ কোর্টেই করলেন বমি, টুর্নামেন্ট থেকে বিদায়

খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জোকোভিচ। ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন নোভাক জোকোভিচ। কোর্টে বসে বসে তোয়ালেতে করতে থাকলেন বমি।শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামজয়ী মহাতারকা।

গতকাল সিনসিনাটি ওপেনে এমন ঘটনা ঘটেছে। রাউন্ড অব সিক্সটি ফোর পর্বে কোর্টে অসুস্থ হওয়ার পরও লড়াই চালিয়ে গেলেও আর্জেন্টিনার থিয়াগো অগুস্তিন তিরান্তের সঙ্গে পেরে ওঠেননি জোকোভিচ।

যদিও প্রথম সেটে দাপট জোকোভিচই দাপট দেখিয়েছেন।৬-২ গেমে সেটটি জিতে এগিয়ে যান তিনি। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। তীব্র গরমে জোকোভিচকে বারবার অস্বস্তিতে পড়তে দেখা যায়। এক পর্যায়ে তিনি হাঁটু গেড়ে বসে পড়েন এবং তোয়ালেতে বমি করেন।চিকিৎসার জন্য বিরতিও নেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি।

শেষ পর্যন্ত তিরান্তে পরের দুই সেট ৬-৪, ৬-৪ গেমে জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় তুলে নেন। 

বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ে ৫০ নম্বরে থাকা তিরান্তে এর আগে জোকোভিচের বিপক্ষে কখনো খেলেননি। এই জয় তার ক্যারিয়ারে শীর্ষ ১০ খেলোয়াড়ের বিপক্ষে চতুর্থ।

ম্যাচ শেষে নিজের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে জোকোভিচ বলেন, ‘এটা স্বাস্থ্যগত একটি সমস্যা।গত কয়েক বছর ধরে এটি আমাকে ভোগাচ্ছে। বিশেষ করে যখন প্রচণ্ড আর্দ্রতা ও গরম থাকে, তখন আমাকে অনেক সমস্যায় পড়তে হয়।’

গরমকেই অবশ্য হারের একমাত্র কারণ মনে করছেন না জোকোভিচ, ‘আমি জানতাম আর্দ্রতা থাকবে। কিন্তু এর সঙ্গে স্নায়ুচাপসহ আরো অনেক কিছু জড়িত থাকে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়। আজ (গতকাল) সেটাই হয়েছে।’

সিনসিনাটি ওপেনে আবার খেলবেন কি না, সে প্রশ্নের জবাবেও অনিশ্চয়তা দেখিয়েছেন জোকোভিচ। তার ভাষায়, ‘সম্ভবত আগামী বছর আমি এখানে ফিরব না। তবে ভবিষ্যতে কী অপেক্ষা করছে, দেখা যাক।’

জোকোভিচকে হারিয়ে উচ্ছ্বসিত তিরান্তে বলেছেন, ‘আমি মনে করি, এটাই আমার ক্যারিয়ারের সেরা জয়। নোভাকের মতো কিংবদন্তির বিপক্ষে খেলার সময় স্নায়ুচাপ খুব ভালোভাবে সামলাতে পেরেছি।’

সিনসিনাটি ওপেন থেকে বিদায়ের পর এখন জোকোভিচের সামনে ইউএস ওপেন। বছরের শেষ গ্র্যান্ড স্লাম শুরু হবে ৩০ আগস্ট। এর আগে শারীরিকভাবে নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন, সেটিই এখন বড় প্রশ্ন।

LEAVE A REPLY