হিমবাহ ধস থেকে বন্যা, ক্ষতিগ্রস্ত ৯০ হাজারের বেশি মানুষ

রয়টার্স ছবি

হিমালয় অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রায় ৯০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রস। ভূমিধসের পর সৃষ্ট হ্রদের পানি উপচে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রেড ক্রস জানিয়েছে, হিমালয় অঞ্চলের এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। দুর্গম এলাকায় এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা সম্ভব হয়নি। 

সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের আন্তর্জাতিক ফেডারেশনের (আইএফআরসি) নেপাল প্রধান ডেভিড ফিশার বলেন, ভূমিধসের ধ্বংসাবশেষে নদীর গতিপথ আটকে তৈরি হওয়া হ্রদের পানি বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া সংস্থাটির ট্রাকগুলোও ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ সড়কের কারণে আটকা পড়েছে।বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু ধ্বংস হওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এই দুর্যোগের পর নতুন করে সৃষ্টি হওয়া একাধিক বাধাগ্রস্ত হ্রদ ভেঙে পড়ার আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চললেও দুর্গম অঞ্চল এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

LEAVE A REPLY