ছক্কার রেকর্ড গড়েছেন রাজাউল্লাহ। ছবি : ক্রিকইনফো
অভিষেকে বিব্রতকর এক রেকর্ডে নাম তোলেন রাজাউল্লাহ। ইংল্যান্ডের মাটিতে কমপক্ষে ২০ ওভার করেছেন এমন অভিষিক্ত বোলারদের মধ্যে বাজে ইকোনমি রেট তার।৬.৪৩ ইকোনমিতে ১৪৮ রান খরচ করে অবশ্য ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে পাকিস্তানের সেরা বোলার তিনিই।
সে যা-ই হোক বিব্রতকর রেকর্ডকে ছাপিয়ে যেতে খুব একটা সময় নিলেন না রাজাউল্লাহ। অভিষেকে দুর্দান্ত এক রেকর্ড গড়লেন তিনি। অভিষেকে সর্বোচ্চা ছক্কা হাঁকানোর রেকর্ড।পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৯ টি ছক্কা হাঁকিয়েছেন ২১ বছর বয়সী পেসার।
এতে করে ১৮ বছর পর কাউকে সঙ্গী পেলেন টিম সাউদি। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে নেপিয়ারে ৯টি ছক্কা মেরেছিলেন নিউজিল্যান্ডের পেসার সাউদি।
রেকর্ড গড়ার পথে পাকিস্তানকে এজবাস্টন টেস্টে ইনিংস ব্যবধানে হারার শঙ্কা থেকে মুক্তি দিয়েছেন রাজাউল্লাহ।৯ নেমে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ৪ চার ও ৯ ছক্কায় অলআউট হওয়ার আগে ইংল্যান্ডকে ১৩০ রানের লক্ষ্য দিতে পেরেছে পাকিস্তান। সব মিলিয়ে ৪৪৯ রানে থেমেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
এই লক্ষ্য দিতে রাজাউল্লাহকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক পেসার মোহাম্মদ আব্বাস। ৯ম উইকেটে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১২১ রানের জুটি গড়েন তারা।৫ চার ও ২ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেন আব্বাস।
টেলএন্ডারদের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের আগে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হার থেকে রক্ষা করেন আজান আওয়াইসি, শান মাসুদ ও বাবর আজম। তিনজনই ফিফটি তুলে নিলেও তিন অংকের দেখা পাননি। হতাশাটা সবচেয়ে বেশি শানের। ৫ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি বাঁহাতি ব্যাটারের। ৯৫ রানের ইনিংসটি সাজান ১২ চারে। অন্যদিকে অধিনায়ক বাবরের ৭৬ রানের বিপরীতে ৫৯ রানের ইনিংস খেলেন ওপেনার আজান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন গাস অ্যাটকিনসন।
এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসের ১৩৩ রানের বিপরীতে ইংল্যান্ড করে ৪৫৩ রান। ৫ ব্যাটার ফিফটি পেলেও কেউই সেঞ্চুরির দেখা পাননি। তিন টেস্টের প্রথম দুটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানকে ধবলধোলাই করতে ১৩০ রান করতে হবে শেষ দুই দিনে।











































