রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শনিবার প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও আকাশে কালো ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রয়টার্স বলছে, এ বিষয়ে সৌদি আরবের সরকারি গণমাধ্যম দপ্তরের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সৌদি আরব ও ইয়েমেনের হুতি আন্দোলনের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ ঘটনা ঘটল।তবে আগুনের সঙ্গে চলমান উত্তেজনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY