জেলার ২’-এ চমক, সিগারেট হাতে রহস্যময় লুকে বিদ্যা বালান

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের পর্দায় উপস্থিতি বরাবরই আলাদা আবহ তৈরি করে। এবার সেই দাপুটে উপস্থিতি নিয়ে দক্ষিণী সিনেমায় চমক দিতে প্রস্তুত এই অভিনেত্রী।রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে চরিত্রটির প্রথম ঝলক, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

প্রকাশিত ঝলকে বিদ্যাকে দেখা যায় নীল শাড়িতে। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছেন তিনি।এরপর উত্তেজনাপূর্ণ এক মুখোমুখি দৃশ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তার অভিব্যক্তি, পোশাক ও রহস্যময় উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছে।

Vidya Balan Joins Rajinikanth In Jailer 2 With Intense First Look Reveal |  Zoom TV

বিদ্যার এই নতুন লুক প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। এক ভক্ত তার লুকের প্রশংসা করে লিখেছেন, ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ ও বুকে ট্যাটু—সব মিলিয়ে বিদ্যা যেন চরিত্রটিতে নতুন মাত্রা যোগ করেছেন।

আরেক দর্শকের মন্তব্য, ‘দ্য ওয়ান টু ওয়াচ আউট ফর’। অর্থাৎ ছবিতে নজর রাখার মতো অন্যতম চরিত্র হতে চলেছেন বিদ্যা। ওই দর্শকের মতে, যেকোনো চরিত্রে অনায়াসে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এই অভিনেত্রীর।

আরেক ভক্ত লিখেছেন, ‘কান্থা’ চরিত্রে বিদ্যা বালানকে দেখে মনে হচ্ছে, তিনি যে ফ্রেমেই থাকবেন, সেটিই নিজের করে নেবেন। অভিনেত্রীর উপস্থিতি ও পর্দায় দাপট নিয়ে এমনই উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভক্তদের মন্তব্যে।

তবে শুধু বিদ্যার লুকই নয়, তার চরিত্র নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। রজনীকান্তের সঙ্গে তাকে কিভাবে উপস্থাপন করা হবে, পর্দায় দুই তারকার মুখোমুখি দৃশ্য কতটা জমবে—এসব নিয়েও চলছে আলোচনা।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত সিনেমাটির আবহকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

সান পিকচার্স প্রযোজিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সিনেমাটি ঘিরে রজনীকান্তের ভক্তদের আগ্রহের পাশাপাশি বিদ্যার নতুন অবতারও যে বাড়তি কৌতূহল তৈরি করেছে, তা এরই মধ্যে স্পষ্ট।

LEAVE A REPLY