সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত শাওন মজুমদার

সংগৃহীত ছবি

স্ট্যান্ড-আপ কমেডিতে অবদান ও দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাওন মজুমদার।

নতুন এই স্বীকৃতিকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে দেখছেন শাওন।স্ট্যান্ড-আপ কমেডিতে নিজের কাজের ধারাবাহিকতা ধরে রেখে সামনে আরো ভালো কাজ করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে উচ্ছ্বসিত শাওন বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য খুবই বিশেষ। আমার কাজের প্রতি দর্শকদের ভালোবাসা ও সমর্থনের কারণেই এতদূর আসতে পেরেছি। এই পুরস্কার আমাকে সামনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।’

২০১০ সালে ‘হা-শো’র মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন শাওন। এরপর মিরাক্কেল, রেডিও, নাটক, ওটিটি, চলচ্চিত্র ও স্ট্যান্ড-আপ কমেডিসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। নিজের স্বতন্ত্র রসবোধ ও উপস্থাপনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন এই শিল্পী। রেডিওতেও দীর্ঘ সময় কাজ করেছেন শাওন।ক্যাপিটাল এফএমের জনপ্রিয় অনুষ্ঠান ‘নাট-বল্টু’র আরজে হিসেবে প্রায় এক দশক শ্রোতাদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

LEAVE A REPLY