সংগৃহীত ছবি
উৎসবের সাজে পোশাক, চোখের মেকআপ ও গয়নার পাশাপাশি ঠোঁটের রংও গুরুত্বপূর্ণ। শাড়ি, লেহেঙ্গা কিংবা কুর্তি—যে পোশাকই পরুন না কেন, মানানসই লিপস্টিক পুরো সাজে যোগ করতে পারে ভিন্ন মাত্রা।গাঢ় লাল ও বেরি শেড থেকে শুরু করে ন্যুড ব্রাউন ও রোজি পিংক—পছন্দ অনুযায়ী বেছে নেওয়া যায় নানা রং।
ভারতের উৎসব দীপাবলিকে সামনে রেখে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি লিপস্টিকের কথা তুলে ধরা হয়েছে। এসব লিপস্টিকের মধ্যে রয়েছে ম্যাট, ক্রিমি ও লিকুইড—বিভিন্ন ধরনের ফিনিশ।
লাল ও গাঢ় রঙের লিপস্টিক
উৎসবের সাজে চিরাচরিত লাল রং অনেকেরই পছন্দ।মেবেলিন নিউইয়র্কের সুপার স্টে ম্যাট ইঙ্ক লিকুইড লিপস্টিক গাঢ় ও দীর্ঘস্থায়ী ম্যাট ফিনিশ পছন্দ করেন, এমন ব্যক্তিদের জন্য একটি বিকল্প। অন্যদিকে, ল্যাকমের নাইন টু ফাইভ প্রাইমার প্লাস ম্যাট লিপস্টিকের সিনামন স্পাইস শেড উষ্ণ রঙের সাজের সঙ্গে মানানসই হতে পারে।
লাল বা বেরি রঙের লিপস্টিকের পাশাপাশি সাজে গাঢ় রং আনতে ব্যবহার করা যায় সুগার কসমেটিকসের ম্যাট অ্যাজ হেল ক্রেয়ন লিপস্টিক। ঠোঁটের রেখা স্পষ্ট করে আঁকার সুবিধার জন্য লিপস্টিক ক্রেয়ন অনেকের কাছে পছন্দের।
ন্যুড ব্রাউন ও গোলাপি শেড
যারা তুলনামূলক হালকা সাজ পছন্দ করেন, তাঁদের জন্য ন্যুড ব্রাউন, রোজি পিংক ও মভ শেড ভালো বিকল্প হতে পারে। মেবেলিনের কালার সেনসেশনাল ক্রিমি ম্যাট লিপস্টিক এবং সুইস বিউটির পিওর ম্যাট ক্রিমি লিপস্টিকের বিভিন্ন শেড এ ধরনের সাজে ব্যবহার করা যায়।
ন্যুড শেডের সঙ্গে চোখে গাঢ় মেকআপ করলে সাজে ভারসাম্য আসে। আবার হালকা গোলাপি লিপস্টিক দিনের অনুষ্ঠান বা সাধারণ উৎসবের সাজেও মানানসই হতে পারে।
লিকুইড ও ক্রিমি লিপস্টিক
লিকুইড লিপস্টিক পছন্দ করলে নায়কার ম্যাট টু লাস্ট, লরিয়াল প্যারিসের ইনফলিবল ম্যাট রেজিস্ট্যান্স এবং ল্যাকমের ফরএভার ম্যাট লিকুইড লিপ কালার বিবেচনা করা যেতে পারে।অন্যদিকে, ক্রিমি ফিনিশ পছন্দ হলে রেভলনের সুপার লাস্ট্রাস ক্রিম লিপস্টিক একটি বিকল্প।
ফেসেস কানাডার ম্যাট লিপস্টিকও তালিকায় রয়েছে। কোনটি বেছে নেবেন, তা নির্ভর করবে পছন্দের রং, ফিনিশ ও ঠোঁটে ব্যবহারের আরামের ওপর।
লিপস্টিক বাছাইয়ে যা খেয়াল রাখবেন
গাঢ় রঙের পোশাকের সঙ্গে লাল, ইটের মতো লাল বা বেরি শেড মানানসই হতে পারে। প্যাস্টেল রঙের পোশাকের সঙ্গে গোলাপি, মভ কিংবা ন্যুড ব্রাউন ভালো লাগতে পারে। দীর্ঘ সময়ের অনুষ্ঠানে লং-ওয়্যার লিপস্টিক বিবেচনা করা যায়। তবে খাওয়া-দাওয়া ও পানীয়ের কারণে লিপস্টিকের রং ফিকে হতে পারে।
ঠোঁট শুষ্ক হলে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে হালকা লিপ বাম লাগানো ভালো। আর লিপস্টিক কেনার আগে নিজের পছন্দের শেড, উপাদান ও পণ্যের বিবরণ দেখে নেওয়া উচিত।
উৎসবের সাজে কোন লিপস্টিক সবচেয়ে ভালো লাগবে, তা নির্ভর করে পোশাক, ত্বকের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত পছন্দের ওপর। দামি বা জনপ্রিয় ব্র্যান্ডের চেয়ে নিজের জন্য আরামদায়ক এবং মানানসই রং বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ।










































