হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু

আমেরিকার ফ্লোরিডায় শক্তিশালী হারিকেন ইসাইয়াসের আঘাতে ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস এ তথ্য নিশ্চিত করেন।

ঝড়ের কারণে হওয়া নানা দুর্ঘটনায় এই ছয়জনের মৃত্যু হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে এসকাম্বিয়া কাউন্টিতে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে একজন মারা যান এবং গ্যারেজে ব্যবহৃত জেনারেটর থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে চৌরাস্তায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় দুইজন এবং ঝড়ের তাণ্ডবে জরুরি চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ায় আরো দুজনের করুণ মৃত্যু হয়।

গত শনিবার ভোরে প্রবল শক্তিতে উপকূলে আঘাত হানে হারিকেন ইসাইয়াস।ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডা ছাড়াও পার্শ্ববর্তী আলাবামা, জর্জিয়া ও মিসিসিপির লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। এদিকে আলাবামার গভর্নর কে আইভি জানিয়েছেন, তার রাজ্যেও এই ঝড়ের প্রভাবে দুইজনের প্রাণহানি ঘটেছে।

LEAVE A REPLY