সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ইয়েমেনের হোদেইদা প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শনিবার গোষ্ঠীটি এ তথ্য জানায়।

হুতিদের পরিচালিত আল-মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, হোদেইদা প্রদেশের আল-তুহাইতা জেলার বাসিন্দা আবদুলওয়াহেদ আল-ওয়াসাবির বাড়িতে এই বিমান হামলার ঘটনা ঘটে। এতে ওই পরিবারের প্রধান, তার দুই সন্তান ও দুই স্ত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার এক মেয়ে আহত হয়েছেন বলেও মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY