তাওহিদ হৃদয়ের উচ্ছ্বাস। ছবি: বিসিবি
মুশফিকুর রহিমকে নিজের আদর্শ মনে করেন তাওহিদ হৃদয়। সেই মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের কীর্তি গড়লেন হৃদয়।
বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা হৃদয় উপহার দিলেন ২৪২ রানের অপরাজিত ইনিংস। অন্য প্রান্তে সঙ্গী না থাকায় ইনিংসটিকে তিনি আরো বড় করতে পারলেন না। এত সর্বোচ্চ ছিল মুশফিকের অপরাজিত ২১৯, যা তিনি করেছিলেন ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে।

ছবি: বিসিবি
হৃদয়ের মহাকাব্যিক ইনিংসের সঙ্গে তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ ৩৮৬ রানে থেমেছে।
বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় এই ইনিংসে ব্যাটিং করতে পারেননি সাদমান ইসলাম। তাই তাসকিনের আউটে হৃদয়ের সঙ্গে ৮৫ রানের জুটি ভাঙতেই বাংলাদেশকে অলআউট বিবেচনা করা হয়েছে।
কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ।










































