অভিষেকেই ইতিহাস, বিয়ার্ডম্যানে বিধ্বস্ত ইংল্যান্ড

অভিষেকে রেকর্ড গড়েছেন পেসার বিয়ার্ডম্যান। ছবি : সংগৃহীত

অভিষেকে আগুন ঝরানো বোলিংয়ের স্বপ্ন দেখেন সবাই। তবে কজন পারেন সেই স্বপ্ন পূরণ করতে।অনেকে না পারলেও অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী পেসার মাহলি বিয়ার্ডম্যান বাস্তবে তা করিয়ে দেখিয়েছেন। ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নিয়েছেন।

বিয়ার্ডম্যানের এমন আগুনে বোলিংয়ে পুড়ে ছাই হয়েছে ইংল্যান্ড। তাতে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

পার্থে ইংল্যান্ডের দেওয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১৫৯ বল হাতে রেখে পাওয়া জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিচেল মার্শ। ওপেনিংয়ে নেমে করেছেন সর্বোচ্চ কাঁটায় কাঁটায় ৫০।ওপেনার ট্রাভিস হেড (গোল্ডেন ডাক) বাদে বাকি সবাই দুই অংকের ঘর স্পর্শ করেছেন। 

তবে অস্ট্রেলিয়ার জয়ের কাজটা অর্ধেক সাড়েন বিয়ার্ডম্যান। ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে। ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে ইংলিশ ব্যাটারদের একের পর এক সাজঘরে ফেরান তিনি।

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে দিয়ে শুরুটা করেন বিয়ার্ডম্যান।এরপর অভিজ্ঞ জো রুটসহ একে একে ফেরান জর্ডান কক্স, স্যাম কারান, লিয়াম ডসন ও জফরা আর্চারকে। ৭.৪ ওভারে ৬ উইকেট নিতে রান খরচ করেন ২৪। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে এটাই কোনো বোলারের সেরা বোলিং। সব মিলিয়ে এই সংস্করণে অভিষেকে চতুর্থ সেরা বোলিং। তাতে বিয়ার্ডম্যানের তোপে ৩৩.৪ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

LEAVE A REPLY