বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা। ছবি: ফেসবুক
সময়টা দারুণ কাটছে নাহিদ রানার। গত পরশু (২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতির ঝড় তোলেন নাহিদ। নেন ৩২ রানে ৫ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হতে।
এবার আইসিসি থেকেও এল সুখবর। ওয়ানডে র্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন নাহিদ। ৩২ ধাপ এগিয়ে...
ছবি : রয়টার্স
গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে মাঝমাঠ শক্তিশালী করতে নজর বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই তালিকায় উঠে এসেছে রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনির নাম।
গত মৌসুমে আক্রমণভাগ ও গোলরক্ষক পজিশনে জোর দেওয়ার পর এবার ইউনাইটেড তাদের প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে মাঝমাঠকে। প্রিমিয়ার লিগ থেকে নটিংহাম ফরেস্টের এলিয়ট অ্যান্ডারসন, ব্রাইটন অ্যান্ড...
ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন নওয়াজ। ছবি : ক্রিকইনফো
মাঠের সময়টা ভালো যাচ্ছে না মোহাম্মদ নওয়াজের। এমন কঠিন সময়ে আবার দুঃসংবাদ শুনতে হয়েছে পাকিস্তানি অলরাউন্ডারকে। অনেকটা ‘মড়ার ওপর খাড়ার ঘা’। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তদন্তাধীন।
নওয়াজের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকইনফো। ক্রিকেটবিষয়ক...
সংগৃহীত ছবি
রোমানিয়ার কিংবদন্তি ফুটবলার গিওর্গি হ্যাজি দ্বিতীয়বারের মতো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। দুই সপ্তাহ আগে মারা যাওয়া মিরচিয়া লুচেস্কুর স্থলাভিষিক্ত হয়েছেন হ্যাজি। এর মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর আবারও রোমানিয়ার দায়িত্বে ফিরলেন হ্যাজি।
৬১ বছর বয়সী হ্যাজিকে রোমানিয়ার সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, নির্ধারিত সময় বিবেচনায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল দুই ওভার পিছিয়ে...
সংগৃহীত ছবি
বাংলাদেশের আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা আবারও একসঙ্গে হাজির হচ্ছেন নতুন একটি কাজে। এবার তাদের দেখা যাবে একটি নতুন বিজ্ঞাপনচিত্রে, যেখানে উঠে আসবে তাদের বাস্তব জীবনের গল্প।
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন পরিচালক হিরু খান। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে।
সংগৃহীত ছবি
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা গুরুতর। রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তপন।
গত ডিসেম্বর মাসে তাঁর শরীরে রোগটি ধরা পড়ে।
সংগৃহীত ছবি
তিন বছর আগে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের নির্মাণে মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ খান। অ্যাকশন, সামাজিক বার্তা এবং একাধিক চমক নিয়ে দর্শকদের মন জয় করেছিল ছবিটি। এবার সেই সফল সিনেমার সিক্যুয়াল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবর, ‘জওয়ান ২’ এখন আর...
সংগৃহীত ছবি
প্রথম দফার ভোটের আগের দিনই দুর্নীতি মামলার তদন্তে ইডি দপ্তরে হাজির হলেন টালিউড অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার সকালে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কার্যালয়ে পৌঁছান তিনি।
সোমবারই ফ্ল্যাট দুর্নীতি মামলায় নুসরাতকে তলব করেছিল ইডি। সেই নোটিশের ভিত্তিতেই নির্ধারিত সময়ে বুধবার সকালে হাজিরা দেন...
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’ চায়নিজ কমিউনিস্ট পার্টি বিএনপিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করে এবং দলটির নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে দেখা করে রাষ্ট্রদূত এসব কথা বলেন। এ সময় তিনি...










































