পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পৃথক দুই জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
শনিবার জেলাটির দত্ত খেল তহশিলের হাসান খেল এলাকা এবং মীর আলি শহরের সীমান এলাকায় এ দুটি হামলার ঘটনা ঘটে। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের।
ডনের প্রতিবেদনে বলা হয়, প্রথম হামলার ঘটনাটি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম দফায় দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে এ প্রস্তাব করেন পুতিন। খবর বিবিসির।
সের্গেই শোইগুর স্থানে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন রুশ প্রেসিডেন্ট।...
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিকে সমাবর্তনে বক্তা করায় তারা সমাবর্তন বর্জন করেন। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার প্রকাশিত বিভিন্ন পোস্টে দেখা গেছে, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের (ভিসিইউ) শিক্ষার্থীরা গাউন ও টুপি পরা অবস্থায় সমাবর্তন অনুষ্ঠানের কক্ষ থেকে বের হয়ে...
হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব—মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা এই মন্তব্যের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, এই মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে।
রোববার এক বিবৃতিতে হাসাম এসব কথা বলেছে। খবর এএফপির।
এতে বলেছে, ‘আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের নিন্দা জানাই। আমরা...
কয়েকদিন আগেই শিল্পা শেঠি ও তার স্বামীর ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ (প্রিভেনশন অফ মনিটরি লন্ডারিং অ্যাক্ট) ২০০২-এর অধীনে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের। এবার নতুন ঝামেলায় জড়িয়েছেন এই অভিনেত্রী। তার বিরুদ্ধে উঠল পশু নিগ্রহের অভিযোগ।
বলিউডের অন্যতম ‘ফিটনেস ফ্রিক’ হিসেবে সুনাম রয়েছে শিল্পা শেঠির।...
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পবিত্রা জয়রামের। তেলেগু টেলিভিশন ধারাবাহিক 'ত্রিনয়নী'-তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। রোববার অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এই অভিনেত্রীর। খবর এনডিটিভির
পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী পবিত্রা জয়রামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঠিক তখনই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান...
নিজেকে তিন সন্তানের মা বলে পরিচয় দিতে ভালবাসেন মিমি চক্রবর্তী। সে ভাবেই সব দায়িত্ব পালন করেন। তিনি নায়িকা। সাবেক সংসদ সদস্য। কিন্তু সন্তানদের প্রসঙ্গ উঠলে শুধুই মাতৃত্ব ছলকে পড়ে প্রতি বাক্যে। তিনি তখন যেন আর পাঁচজন মায়ের মতোই।
বেশিক্ষণ বাইরে কাজ করলেই তিন সন্তানের কথা মনে হয় মিমির। মনখারাপ হলেও তাদের দেখতে ইচ্ছা করে।...
বিশ্ব ‘মা’ দিবসে মায়ের অনুপস্থিতিতে বিষাদের নীল পানিতে ভাসছেন ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এদিন সকালে ঘুম থেকে উঠেই চোখের পানি ধরে রাখতে পারলেন না অভিনেত্রী।
রোববার পূজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। বেলা ১১টা ২২ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে মায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি।
বালু ও মাটি রপ্তানি করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা-২০২৪ এর খসড়া তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের মতামতের জন্য এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
তবে বিশেষজ্ঞদের আশঙ্কা-যদি বালু ও মাটি রপ্তানির আনুষ্ঠানিক স্বীকৃতি পায় তাহলে প্রতিবছর হাজার কোটি ডলারের মূল্যবান খনিজসম্পদ বৈধভাবে চলে যাবে বিদেশিদের...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গেস্টরুমে বসাকে কেন্দ্র করে মধ্যরাতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে রাত ৩টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পরে বিশ্ববিদ্যালয় ও পুলিশ সেখানে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী...










































