গ্রিসের আকাশ ঢেকে গেছে কমলা রঙের মেঘে। মঙ্গলবার দক্ষিণ গ্রিসের আকাশ কমলা রঙে পরিণত হয়। কারণ হিসেবে বলা হচ্ছে, সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধূলিকণা
অ্যাক্রোপলিস এবং এথেন্সের অন্য স্থানগুলো গ্রাস করে ফেলেছে। প্রবল বাতাসে সাহারা মরুভূমি থেকে ধূলিকণা উড়ে আসছে এবং দিনের আলোয় গ্রিসকে তখন মঙ্গলগ্রহের মতো দেখায়।
বুধবার...
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিন ভূখণ্ডে ক্রমেই গভীর হতে থাকা মানবিক সংকট নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে জ্যামাইকা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
গতকাল বুধবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপপর্যবেক্ষক মাজেদ বামিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াসংক্রান্ত জ্যামাইকা সরকারের ঘোষণাপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে...
ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রাবোও সুবিয়ান্তোর নাম ঘোষণা করেছে। দেশটির সাংবিধানিক আদালত তার প্রথম ধাপের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চ্যালেঞ্জগুলো বাতিল করার পর তার নাম ঘোষণা করা হলো। খবর এএফপির।
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ৭২ বছর বয়সী প্রাবোও বিদায়ী নেতা জোকো উইডোডোর কাছ থেকে আগামী অক্টোবরে দায়িত্ব নেওয়ার কথা...
একটি অর্থপাচার মামলার তদন্তের সূত্র ধরে গত জানুয়ারিতে স্পেনের মালাগা প্রদেশের মারবেল্লা শহরে গ্রেফতার হয়েছিলেন মক্রো মাফিয়ার নেতা করিম বোয়াখরিচান। পরে বিলিয়নিয়ার এই মাদক সম্রাটকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে নেওয়ার আবেদন করেছিল ডাচ কর্তৃপক্ষ। কিন্তু স্পেনে আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রত্যর্পণ আবেদনের বিভ্রান্তির কারণে ভুল করে বোয়াখরিচানকে কিছু শর্তের অধীনে জেল থেকে ছেড়ে দিয়েছিল কর্তৃপক্ষ। আর ছাড়া পাওয়ার...
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহাত হয়েছেন ৮৬ জন। এতে করে গাজায় নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৪ হাজার ২৬২ জনে।
এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৭ হাজার ২২৯ ফিলিস্তিনি।
বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা...
ইসরাইলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। খবর ইরনা নিউজের
হিজুবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরাইলের দখল করা ভূখণ্ডে ইসরাইলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা।
হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউশা...
গতবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মিমি চক্রবর্তী। শুধু প্রার্থী নয়, জয়ীও হয়েছিলেন। তবে পাঁচ বছরের মধ্যেই তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন। এমনকি এ বছর তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন না। তার জায়গায় এবার যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ।
গত ফেব্রুয়ারি মাসে দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন মিমি। এখন তার ধ্যান, জ্ঞান সব কিছুই অভিনয়।...
সামাজিকমাধ্যমে মেহজাবীন চৌধুরী ও সিয়াম আহমেদ একজন আরেকজনের নাম উল্লেখ করে পোস্ট দেন। দুই তারকার এই পাল্টাপাল্টি স্ট্যাটাসে নড়েচড়ে বসলেও ধাতস্ত হতে বেশি সময় নেননি নেটিজেনরা। অনেকে ধারণা করেছিলেন বিষয়টি প্রচারণামূলক কিছু হবে হয়তো। অবশেষে নেটাগরিকদের অনুমানই সত্য হলো।
বুধবার নিজের ফেসবুক থেকে মেহজাবীন সেই পোস্টের রহস্য ফাঁস করলেন। তিনি জানালেন, এটি একটি ক্যাম্পেইনের...
আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানি। ইতিমধ্যেই গুজরাটের জামনগরে তাদের প্রাক বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গিয়েছে টানা এক সপ্তাহ ধরে। এবার পালা বিয়ের। আর তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে যে কোথায় বসবে তাদের বিবাহ বাসর? লন্ডন, আবুধাবি না অন্যত্র? কী জানা যাচ্ছে?
আগামী ১২ জুলাই...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয়জন।
বুধবার বিকালে উপজেলার সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী...











































