লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে।
নিহতের...
একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার কাজ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করার কারণে বেকারত্ব বেশি। তাই একাডেমিক সিলেবাসকে সময়পোযোগী করার কাজ শুরু হয়েছে। মেধা পাচার নয়, মেধা লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় সরকার। এমন একটি শিক্ষ ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা বিকশিত হবেন।
দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট...
সংগৃহীত ছবি
দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে চলেছে সরকার। সোমবার বাজেটসংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে শুধু সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস, ট্রাক ও পিকআপের মতো যানবাহনের ক্ষেত্রে অগ্রিম আয়কর নেওয়া হয়।
দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড় হতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা...
চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৩৪টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।
মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে...
ছবি : সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র চীনের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। আর্কাডিয়ার ওই সাবেক মেয়রের নাম আইলিন ওয়াং।
সোমবার (১১ মে) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ২০২০ সালের শেষ দিক থেকে ২০২২ সাল পর্যন্ত বিদেশি সরকারের অবৈধ এজেন্ট...
ছবি : এএনআই
আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা টানা দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন। একই সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার রাজ্যে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে। শপথ অনুষ্ঠানে আরো চারজন মন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে আছেন রামেশ্বর তেলি, অগপ নেতা অতুল বরা, বিপিএফ নেতা চরণ বোরো এবং অজন্তা নেওগ।
খানাপাড়া...
চলমান যুদ্ধের কারণে ইরানের আমদানি বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর ফলে দেশটির বাজার, শিল্প খাত এবং সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।
বিশ্লেষকদের মতে, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ তৎপরতার কারণে আমদানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতির প্রভাব যুক্ত হওয়ায় সংকট আরো গভীর হয়েছে।
চলমান...
ছবি : সংগৃহীত।
তামিলনাডুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোসেফ বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তে রাজ্যের ৭১৭ সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
বিজয় স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যজুড়ে উপাসনালয়ের নিকটবর্তী ২৭৬টি দোকানসহ মোট ৭১৭টি খুচরা মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। জনসাধারণের কল্যাণের কথা বিবেচনা করে বিজয়...











































