ফাইল ছবি
ফ্রান্স থেকে ব্রিটেনে ছোট নৌকায় করে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের একটি নৌকা উল্টে গেছে। এতে দুজন নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের কালে এলাকার কাছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
পা-দ্য-কালে অঞ্চলের কর্মকর্তা ক্রিস্তফ মার্ক্স জানান, নৌকাটিতে প্রায় ৮০ জন অভিবাসী ছিলেন। দুর্ঘটনার পর দুই নারীকে উদ্ধার করে...
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামীকাল। ফলাফল ঘোষণা আগেই তৃণমূল কংগ্রেস-বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুরো বাংলায় দুই দফার ভোটে উপস্থিতি নিয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত সব রাজ্য নির্বাচনের ভোটের হারের পরিসংখ্যানকে পেছনে ফেলে দিয়েছে।
কড়া নিরাপত্তায় রাজ্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি...
ছবি : বিবিসি
জন্ম থেকে যমজ হিসেবে বড় হয়েছেন মিশেল ও লাভিনিয়া। একই পরিবার, একই পরিচয়— সব কিছুই ছিল একই রকম। কিন্তু একটি ডিএনএ পরীক্ষার ফল হঠাৎ করেই পাল্টে দেয় তাদের পুরো জীবনের চিত্র।
মিশেল ও লাভিনিয়া ওসবোর্ন নামের দুই যমজ বোন দীর্ঘদিন ধরে মনে করতেন, তারা একই মা-বাবার সন্তান।
বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে...
গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম এবং সাংবাদিকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যভিত্তিক জনআলোচনা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ অপরিহার্য। একটি স্বাধীন, বহুমাত্রিক ও পেশাদার গণমাধ্যমই তথ্যভিত্তিক জনআলোচনা নিশ্চিত করে।
আজ রবিবার রাজধানীর মাইডাস সেন্টারের মেঘমালা কনফারেন্স রুমে ট্রান্সপারেন্সি...
তাপপ্রবাহে জনজীবন যখন চরম ভোগান্তির পর দেশজুরে বৃষ্টি ও বজ্রবৃষ্টি শুরু হয়েছে গত কয়েক দিন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি। দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে মে মাসে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক...
সংগৃহীত ছবি
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি হজ ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। কর্মকর্তারা এ তথ্য জানান। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ১১০টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু...
সংগৃহীত ছবি
বিদ্যুৎ উৎপাদনে এপ্রিলে নতুন রেকর্ড গড়েছে রামপাল। তীব্র তাপপ্রবাহ ও বিদ্যুতের আকাশচুম্বী চাহিদার মধ্যেও কেন্দ্রটি মাসজুড়ে ৭৬০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে।
রবিবার (৩ মে) বিদ্যুৎকেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, জাতীয় সংকটের এ সময়ে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের...
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
এদিন সকাল সাড়ে ১০টায় সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এর কিছুক্ষণ পরই তিনি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।
চার দিনব্যাপী এ সম্মেলন চলবে...
দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর,...










































