মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার জন্য যে নতুন প্রস্তাব এসেছে, তিনি তা পর্যালোচনা করছেন। স্থানীয় সময় শনিবার (৩ মে) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে পরে আপনাদের জানাব।’
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সম্প্রতি...
২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এর কিছুদিন আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।
ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতি ছিল কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আদালত। অভিযুক্ত সাত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম চলছে বুয়েনস এইরেসের একটি আদালতে।
সুদানের রাজধানী খারতুমে প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)-এর চালানো ড্রোন হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শনিবার (২ মে) মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী স্বাধীন আইনি সংগঠন ইমারজেন্সি লয়ার্স এ তথ্য জানায়। খবর আল জাজিরার।
সংগঠনটি বলছে, এক সপ্তাহের মধ্যে রাজধানীতে এটি দ্বিতীয় হামলা। গত বছর সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর...
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অস্কার’-এর মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দাপট রুখে দিতে কঠোর অবস্থান নিল অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
শুক্রবার (১ মে) এক যুগান্তকারী ঘোষণায় অ্যাকাডেমি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অস্কারের জন্য যোগ্য হতে হলে অভিনয় ও চিত্রনাট্যের পেছনে অবশ্যই মানুষের সরাসরি সৃজনশীলতা থাকতে হবে।
মানুষ...
টালিউড অভিনেত্রী রাইমা সেন অভিনীত সিনেমা ‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা পরিচালিত এ সিনেমাটি আগামী ২৯ মে মুক্তি পেতে চলেছে। এ সিনেমায় অদিতির চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন।
এছাড়াও আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী প্রমুখ।
‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ সিনেমা ছাড়াও...
পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্বামী তুষাণ ভিন্ডির সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল এভলিন শর্মা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই দম্পতি তাদের বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।
বিচ্ছেদের বিষয়ে এভলিন জানান যে, ভালোবাসার সম্পর্কের ইতি ঘটলেও সন্তানদের ভবিষ্যতের জন্য তারা বন্ধু হিসেবে পাশে থাকবেন।
হঠাৎ নামা বৃষ্টিতে শুটিং স্থগিত হয়ে যায়। ক্যামেরা-লাইট বন্ধ থাকলেও ইউনিটের কাজের গতি থামে না। এ সুযোগে লাইভে এসে রসিকতার ছলে সহকর্মীদের ‘মুখোশ উন্মোচন’ করার ঘোষণা দেন অভিনেত্রী মৌসুমী হামিদ।
ফেসবুক আইডি থেকে তিনি লাইভ দেন। তিনি দেখান, লোকেশনে সবাই অপেক্ষায় থাকলেও অনেকেই মোবাইল ফোনে ব্যস্ত, কেউ রিল বানাচ্ছেন ও কেউ লাইভ করছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাবস্টেশনটিতে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল।
শুক্রবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব...
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পারিবারিক দ্বন্দ্বে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইতালির লেইজ শহরে এ ঘটনা ঘটে। বড় ভাই হুমায়ূন ফকিরকে এ ঘটনায় গ্রেফতার করেছে ইতালি পুলিশ।
নিহত নয়ন ফকির উপজেলা সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামের মো. দেলোয়ার ফকিরের ছেলে।
শুক্রবার নিহতরে বাড়িতে গিয়ে দেখা যায়, ওই বাড়িতে...
যুক্তরাষ্ট্র ‘অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা’ বন্ধ করলে তাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল প্রেস টিভির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১মে) তুরস্কে সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে...











































