পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্বামী তুষাণ ভিন্ডির সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল এভলিন শর্মা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই দম্পতি তাদের বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।
বিচ্ছেদের বিষয়ে এভলিন জানান যে, ভালোবাসার সম্পর্কের ইতি ঘটলেও সন্তানদের ভবিষ্যতের জন্য তারা বন্ধু হিসেবে পাশে থাকবেন।
ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা মানসিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে সন্তানদের লালন-পালনের বিষয়ে আমরা দুজনেই অত্যন্ত সচেতন। আমরা আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করছি। আমাদের এই নতুন অধ্যায় শুরু হচ্ছে আজীবনের বন্ধুত্ব এবং যৌথ অভিভাবকত্বের ওপর ভিত্তি করে।’
এর আগে ২০১৯ সালে সিডনিতে একটি ইয়টের ওপর তুষাণের বিয়ের প্রস্তাবে রাজি হন এভলিন। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।রাম চরণের ‘পেদ্দি’ আসছে ৪ জুন
পরবর্তীতে ২০২১ সালে ব্রিসবেনে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
২০২১ সালের নভেম্বরে এভলিনের কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান আভা রানিয়া ভিন্ডি। এরপর ২০২৩ সালের জুলাই মাসে পুত্রসন্তান আরডেনের জন্ম হয়।
উল্লেখ্য, ২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এভলিন। এরপর তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘নৌটাঙ্কি সালা’, ‘জব হ্যারি মেট সেজাল’ এবং ‘সাহো’ অন্যতম।
বর্তমানে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও সন্তানদের সময় দেওয়াতেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।
সূত্র: এনডিটিভি










































