চিটাগং কিংসের সাথে যুক্ত হচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তবে খেলোয়াড় হিসেবে নয়; ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। বিপিএলের আসছে মৌসুমের জন্য আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে চিটাগং কিংস।
গতকাল ( ১৫ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে চিটাগং কিংস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে চিটাগং কিংস লিখেছে, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে “বুম বুম” শহীদ আফ্রিদি আমাদের “ব্র্যান্ড অ্যাম্বাসাডর” হিসেবে চিটাগং কিংসে যোগ দিচ্ছেন।’
বিপিএলে শহীদ আফ্রিদি খেলোয়াড় হিসেবে প্রথম থেকেই ছিলেন। প্রথম আসরে খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। এছাড়া খেলেছেন ঢাকা প্লাটুন এবং রংপুর রাইডার্সের হয়েও।
তবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এবারই প্রথম বিপিএলের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সব মিলিয়ে বিপিএলের ৫টি ফ্র্যাঞ্চাইজির হয়ে থেলে ৪৫ ম্যাচে ১৫০.৯৮ স্ট্রাইক রেটে রান করেছেন মোট ৫৩৯। বল হাতে নিয়েছেন ৫৭টি উইকেট।










































