বিজেপি যোগ, মোটা অঙ্কের ঋণ মওকুফ নিয়ে মুখ খুললেন প্রীতি জিনতা

সংগৃহীত ছবি

বিজেপির কারণে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার ১৮ কোটি রুপির ঋণ মওকুফ করেছেন— সম্প্রতি ‘কংগ্রেস কেরালা’ নামে এক এক্স হ্যান্ডেল থেকে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়। 

শুধু তাই নয়, গুঞ্জন ওঠে, প্রীতির নেওয়া এই ঋণের কারণে রাস্তায় নেমেছেন আমানতকারীরা। এর পর অভিযোগ ওঠে, প্রীতি জিনতা এই বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন, কারণ বিজেপি তার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে। এবার এ প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী।

এমন অভিযোগ তোলার জন্য ‘কংগ্রেস কেরালা’ পেজটির সমালোচনা করেন প্রীতি জিনতা। তিনি লেখেন, ‘না, আমার সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলো আমি নিজেই পরিচালনা করি, ভুয়া খবর প্রচার করতে আপনাদের লজ্জা করে না! কেউ আমার জন্য কোনো ঋণ অনুমোদন করেনি। আমি হতবাক যে একটি রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি আমার নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া খবর প্রচার করছে এবং জঘন্য রটনা।’

যদিও ১০ বছর আগে অভিনেত্রী একটি ঋণ নিয়েছিলেন।তার দাবি তিনি সেটি যথাসময়ে শোধ করে দিয়েছেন। প্রীতির কথায়, ‘বলে রাখি ১০ বছর কিংবা তারও আগে একটি ঋণ নেওয়া হয়েছিল এবং সেটি সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হয়েছে। আশা করি, বিষয়টা স্পষ্ট হয়েছে এবং ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি হবে না।’

কিছুদিন আগেই মহাকুম্ভে ডুব দেন প্রীতি জিনতা।

বিদেশি নাগরিককে বিয়ে করার পর লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন অভিনেত্রী। তারপরেও দেশে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন তিনি। 

LEAVE A REPLY