সংগৃহীত ছবি
ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জারিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে নাম জড়িয়েছে অতীতে। তবে কারো সঙ্গেই ঘর বাধেননি সালমান খান। একাধিক প্রেম ভাঙার জন্য নিজেকেই দায়ী করেছেন অভিনেতা।
অভিনয়জীবনের শুরুর দিকে অভিনেত্রী জুহি চাওলাকে খুব পছন্দ করতেন তিনি।
সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন। কিন্তু সেই প্রস্তাব ফেরান অভিনেত্রী।
সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান করা মুখের কথা নয়! যদিও সম্পর্ক, প্রেম নিয়ে বহু বার বিতর্কে জড়িয়েছেন তিনি। সালমান এবং জুহি একটিমাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, ‘দিওয়ানা মাস্তানা’তে।
তা-ও ঠিক একসঙ্গে কাজ করেছিলেন বলা চলে না। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দুজনে আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করেননি।
জুহিই নাকি সালমানের সঙ্গে কাজ করতে চাননি।
দেখা হলে এমনভাবে তাকাতেন যেন তিনি নায়ককে চেনেনই না। এমনই দাবি করেছেন স্বয়ং ভাইজান।
বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, জুহি ‘মিষ্টি’ মেয়ে। তাকে শ্রদ্ধা করেন। এক অনুষ্ঠানে এসে সালমান বলেছিলেন, ‘জুহি খুব মিষ্টি মেয়ে।
শ্রদ্ধা করার মতো। আমি তো ওকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম ওর বাবার কাছে।’ যদিও জুহির বাবা সে প্রস্তাব নাকচ করে দেন।
কেন সালমানের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা? তার জবাবও সালমান নিজেই জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি হয়তো ওর চাহিদার সঙ্গে মানানসই ছিলাম না। আমার তেমনই মনে হয়। জানি না, কী চাইছিলেন তিনি।’
জুহিকে নিয়ে তেমন কোনো বিতর্ক নেই বলিউডে। শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে জুহির। তাদের সংসারে এক পুত্র এবং এক কন্যা রয়েছে।










































