সংগৃহীত ছবি
দীর্ঘ অনেক দিন পর পর্দায় ফিরে রীতিমতো বাজিমাত করেন সানি দেওল। ‘গদর ২’ এ তার অভিনয় প্রশংসিত হয়, সিনেমাটিও দারুণ ব্যবসা করে। এরপর কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জাট’, যা বক্স অফিসে দারুণ ব্যবসা করছে।
অভিনেতা জানিয়েছেন, দর্শক তার অভিনয় এখনও পছন্দ করছেন।‘জাট’-এর প্রশংসা করছেন। তাতেই তিনি খুশি। এরজন্য প্রত্যেককে ধন্যবাদও জানিয়েছেন।
এরমধ্যেই অভিনেতা ঘোষণা করলেন ‘জাট’-এর সিক্যুয়েলের।এক ভিডিও বার্তায় জানালেন আরো ভয়ংকর রূপে ‘জাট ২’ নিয়ে আসছেন তিনি। ভিডিও বার্তায় সানি জানালেন, ‘জাট’ ছবির সিক্যুয়েল আরও ভয়ঙ্কর হতে চলেছে। দর্শকের সেই ছবি আরও ভালো লাগবে।
এদিকে ‘জাট’-এর একটি দৃশ্য খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, এমনই দাবি ওই ধর্ম সম্প্রদায়ের।
এমন উত্তপ্ত পরিবেশে পরিকল্পিতভাবেই কি ছবির সিক্যুয়েলের ঘোষণা হল? প্রশ্ন বলিউডে। এই গুঞ্জনের সদুত্তর অবশ্য মেলেনি।
অভিনেতা সেই সঙ্গে জানিয়েছেন, কয়েক দিন পরেই ‘বর্ডার’-এর সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ব। আপনারা আশীর্বাদ করুন। সঙ্গে থাকুন।









































